নিউজ ও ইভেন্টস
পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন
পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিরা। স্বাগত বক্তব্য রাখেন পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাসিমা আক্তার। প্রতিষ্ঠানের শিক্ষা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট আনোয়ারা শারমিন। বিশেষ অতিথি ছিলেন নাহিদ আক্তার। যেমন খুশি তেমন সাজে চকলেট দৌড় সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয় প্লে নার্সারি কেজি। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থীরা। এছাড়াও আয়োজনে শিক্ষার্থীরা মনোকর ডিসপ্লে প্রদর্শন করেন।
পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন
রাজধানীর আদাবরে পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন করা হয়। এক ছাদের নিচে মেলায় অংশ নেন শিক্ষক, অভিভাবক এবং অনলাইন উদ্যোক্তারা। দেশীয় পোশাক থেকে খাবারের পর্ষা ছিল দিনব্যাপী আয়োজিত জমজমাট এই মেলায়। উদ্ভাবনের শিক্ষা মানবিকতার দীক্ষার লক্ষ্যকে সামনে রেখে ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ঈদ পরবর্তী শিক্ষক অভিভাবক ও অনলাইন উদ্যোক্তাদের উপস্থিতিতে মিনামেলার আয়োজন। রংবেরঙের স্টলে দেশীয় নানান পোশাক ও খাবারের পসরা সাজিয়ে বসেন উদ্যোক্তারা। ছিল গাছের স্টলও। মেলার উদ্বোধন করে পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি স্বাবলম্বী করে তোলার প্রত্যয়ে এই আয়োজন। এই মিনা মেলায় অংশ নিয়ে উৎছোষিত উদ্যোক্তারা। পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের আরো সমৃদ্ধ করতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী আয়োজন
মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। আয়োজনে রক্তঝছড়া ফেব্রুয়ারি নিয়ে ফরিদুর রেজা সাগরের লেখা জনপ্রিয় বই থেকে শিক্ষার্থীরা পাঠ নেয়। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। উদ্ভাবনের শিক্ষা মানবিকতার দীক্ষার আলো নিয়ে ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে মহান ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা আয়োজন। স্কুল প্রাঙ্গণে শিশুদের তৈরি শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষার তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের সঠিক বাংলা ভাষা শেখার অনুরোধ জানায় পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। আয়োজনে শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় বইগুলোর প্রতি শিশু কিশোরদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও ছিল রংতুলির ছোঁয়ায় শিক্ষার্থীদের আঁকা দেয়াল ছবির প্রদর্শনী।